ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নারী কোপা আমেরিকা: সেমিফাইনালের পথে ব্রাজিল

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ জুলাই, ২০২২,  10:12 AM

news image

নারী কোপা আমেরিকার ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল। চলতি কোপা আমেরিকায়ও দুর্দান্ত সময় কাটাচ্ছে দলটি। অপ্রতিরোধ্য যাত্রাটা ভেনেজুয়েলার বিপক্ষেও ধরে রাখল ব্রাজিল। আর্জেন্টিনা, উরুগুয়ের পর ভেনেজুয়েলাকেও উড়িয়ে দিয়েছে নেইমারের দেশের মেয়েরা। ৪-০ গোলের জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গিয়েছে অনেকটা। ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে। এরপর উরুগুয়েকে ৩-০ গোলে হারান দেবিনহারা। নিজেদের প্রথম দুই ম্যাচে জয় ছিল ভেনেজুয়েলারও। উরুগুয়ে আর পেরুর বিপক্ষে যথাক্রমে ১-০ আর ২-০ গোলে জয় পেয়েছিল দলটি।

ফলে ছয় পয়েন্ট পেলেও ব্রাজিল শ্রেয়তর গোল ব্যবধান নিয়ে ছিল ‘বি’ গ্রুপের শীর্ষে। তৃতীয় ম্যাচে দুই দলের সামনেই সুযোগ ছিল সেমিফাইনাল নিশ্চিত করার। সে সুযোগটা কাজে লাগিয়েছে কোপা আমেরিকার সফলতম দল ব্রাজিল। মার্তার উত্তরসূরিরা সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে মুখোমুখি হয় ভেনিজুয়েলার। ২২ মিনিটে বিয়াত্রিজ জেনেরাতোর গোলে এগিয়ে যায়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সেলেসাওদের। ১ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া দেবিনহারা বিরতির একটু পরই ব্যবধান দ্বিগুণ করেন। ৫১ মিনিটে গোলটি করেন অ্যারি বোর্জেস। আগের দুই ম্যাচে দুই গোল করা দেবিনহা এরপর সাত মিনিটের ব্যবধানে করেন দুই গোল। ৫৮ মিনিটে ব্যক্তিগত প্রথম গোল আর দলীয় তৃতীয় গোলটি করেন। এরপর ৬৫ মিনিটে তার পা থেকেই আসে ব্রাজিলের চতুর্থ গোলটি। ফলে ৪-০ ব্যবধানে জিতেই ম্যাচ শেষ করে ব্রাজিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম