ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নারীদের হকি বিশ্বকাপ: আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বকাপ জিতল নেদারল্যান্ডস

#

স্পোর্টস ডেস্ক

১৮ জুলাই, ২০২২,  10:31 AM

news image

নারীদের হকি বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। ফলে প্রায় এক যুগ পর আবারো বিশ্বকাপ ছুঁয়ে দেখা হলো না আর্জেন্টিনার। আর ইতিহাসে নবমবারের মতো বিশ্বকাপ জিতল নেদারল্যান্ডস। স্পেনের স্থানীয় সময় রোববার (১৭ জুলাই) রাতে এস্তাদিও অলিম্পিক দে তেরাসায় ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে গত দুইবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে ম্যাচের মাত্র ১৭ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে মারিয়া গোল করে এগিয়ে যায় তারা। এর সাত মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মারিয়া শাতলা। এই দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় নেদারল্যান্ডস। ২-০ গোলে এগিয়ে থাকা নেদারল্যান্ডস দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই পেয়ে যায় ম্যাচের তৃতীয় গোল। ফেলিস আলবার্স ৩৬ মিনিটে লক্ষ্যভেদ করলে ম্যাচ আর্জেন্টিনার ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ৪৬ মিনিটে আসরের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার অগাস্তিনা গরজেলানি পেনাল্টি কর্নার থেকে বল জালে জড়ালে ব্যবধান কমে। তবে শেষ পর্যন্ত সেই ৩-১ গোলে শেষ হয় ম্যাচ।  ২০০২ এবং ২০১০ সালে দু’বার নারী হকি বিশ্বকাপ জয় করেছিল আর্জেন্টিনা। এবার দারুণ ছন্দে ছিলেন লিওনেল মেসির দেশের মেয়েরা। গ্রুপ পর্বে দলটি ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া, ৪-১ গোলে স্পেন, এরপর কানাডাকে হারায় ৭-১ গোলে। তাতেই সরাসরি শেষ আটের টিকিট কেটে ফেলে কোচ মারিয়া ভিয়ালবার শিষ্যরা। নকআউটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় ১-০ গোলে। এরপর সেমিফাইনালে জার্মানদের ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা। তবে শেষ পর্যন্ত আসরের মূল ফেভারিট নেদারল্যান্ডসের কাছে হেরে শিরোপা অধরাই রয়ে গেল তাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম