ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নারীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে এলো এম এইচ শমরিতা হাসপাতাল

#

২৬ জানুয়ারি, ২০২৩,  4:02 PM

news image

বিশেষ প্রতিবেদক : এম এইচ শমরিতা  হাসপাতাল ও  মেডিকেল কলেজ পূর্বের ন্যায় সাধারণ মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ইতিপূর্বে জাতীয় সকল দিবসেই তাদের বিশেষ ব্যবস্থাপনায় সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, অসহায় ও দরিদ্র রোগীদের অপারেশন থেকে শুরু করে বিভিন্ন টেস্টে বিশেষ ছাড় প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ৩০ শে জানুয়ারি রোজ সোমবার বেলা ১১ ঘটিকায় জরায়ু ক্যান্সার কি কেন হয় এর প্রতিকার ও প্রতিরোধ চিকিৎসা বিষয়ে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের উদ্দ্যেগে সম্পূর্ণ বিনামূল্যে এক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়েছে। উক্ত সেমিনারে ১০০ জন মহিলা ও কিশোরী অগ্রাধিকার ভিত্তিতে অংশগ্রহণ করিতে পারিবে। জরায়ু ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে উক্ত সেমিনারটি পরিচালনা করা হবে। যারা সেমিনারে অংশগ্রহণ করবে সেসব  নারী ও কিশোরীদের আগেই রেজিষ্ট্রেশন করতে হবে। এমএইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ সেমিনারটির জন্য বিশেষ তথ্য ডেক্স ও দুটি হেল্প লাইনের ব্যবস্থা করেছে- ০১৮৪৭০০৪৯৯ এবং ০১৮৪৭১৫৭২২। উক্ত আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করছে ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড । উল্লেখ্য যে শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ  বেসরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও তারা তাদের মুনাফা থেকে বেশি মানবতাকে গুরুত্ব দিয়ে যাচ্ছে। তাই তাদের এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম