ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

নারায়ণগঞ্জে চলন্ত বাসে তরুণীকে দলবেধে ধর্ষণ, গ্রেপ্তার ৩

#

নিজস্ব প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০২১,  10:24 AM

news image

নারায়ণগঞ্জের বন্দরে চলন্ত বাসে তরুণীকে (২১) দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসটির চালক, হেলপার ও কন্ডাকটরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ ডিসেম্বর) রাতে জরুরি সেবা ৯৯৯ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরের জাহিন গার্মেন্টের সামনে থেকে ওই তিনজনকে আটক করতে সক্ষম হয়।

আটকরা হলো- রূপগঞ্জ থানার যাত্রামুড়া এলাকার মানিক মিয়ার বাড়ির ভাড়াটিয়া হাছেন আলী মিয়ার ছেলে বাসচালক নুরুল হক (২১), ঢাকার খিলগাঁও থানার মীরেরটেক এলাকার আল আমিন মিয়ার ছেলে বাসের কন্ডাকটর শান্ত (১৬) ও রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার আবু হোসেন মিয়ার ছেলে বাসের হেলপার বুলেট (১৪)।   অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯ ডিসেম্বর রবিবার রাত ১০টায় গৃহবধূ রূপগঞ্জের গাউছিয়া যাওয়ার উদ্দেশে ঢাকার যাত্রাবাড়ী  থেকে সায়েদাবাদ টু গাউছিয়া মুক্তিযোদ্ধা পরিবহনে ওঠেন। বাসটি চিটাগং রোডে আসার পর সব যাত্রী বাস থেকে নেমে গেলে ওই গৃহবধূ একাই রয়ে যান। পরে বাসটি বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাহিন গার্মেন্টের সামনে এলে বাসচালক, কন্ডাকটর ও হেলপার বাসের মধ্যে উচ্চৈঃস্বরে গান বাজিয়ে বাসযাত্রী গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় ধর্ষিতা কৌশলে প্রস্রাব করার কথা বলে বাস থেকে নেমে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবগত করেন। পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে তিন ধর্ষককে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, ৯৯৯-এ জরুরি সেবা মাধ্যমে সংবাদ পেয়ে তিন ধর্ষককে আটক করতে সক্ষম  হয়েছি। সেই সঙ্গে ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার পর রবিবার সকালে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছি। দুপুরে আটককৃত তিন ধর্ষককে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম