ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

নাটোরে মিনি ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ডিসেম্বর, ২০২১,  10:56 AM

news image

নাটোরের তেবাড়িয়া লেভেলক্রসিংয়ে আটকে পড়া একটি মিনি ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে কেউ হতাহত না হলেও এ ঘটনায় প্রায় ৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। রোববার রাত ৪টার দিকে তেবাড়িয়া লেভেলক্রসিংয়ে আটকে পড়া মিনি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটিকে টেনে প্রায় ৫শ' গজ দূরে নিয়ে যাওয়ার পর ট্রেনটি থেমে যায়। সংঘর্ষে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। লাইনের ওপর থেকে ট্রাককে সরিয়ে নেওয়ার পর সোমবার সকাল ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নাটোর তেবাড়িয়া লেভেলক্রসিং অতিক্রম করার আগে গেইটের ঘুমটি ফালানো ছিল। এ অবস্থায় মিনি ট্রাকটি অবৈধভাবে লেভেলক্রসিং অতিক্রম করতে গিয়ে সড়কের ডিভাইডারে আটকে যায়। এ অবস্থায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটিকে আসতে দেখে ট্রাকটিকে লাইনের ওপর রেখেই চালক ও হেলপার পালিয়ে যায়। এ সময় ট্রেনের গতি কম থাকলেও সংঘর্ষ এড়ানো যায়নি। ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর ট্রাকটি ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে যায়। এ সময় ট্রাকটিকে টেনে প্রায় ৫শ' গজ দূরে নাটোর বাফার সার গুদাম এলাকায় নিয়ে ট্রেনটি থেমে যায়। নাটোর রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, ঢাকা থেকে কুড়িগ্রামমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নাটোর রেল স্টেশনে প্রবেশের আগে নাটোরের তেবারিয়া রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর একটি মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি রেললাইনের ওপর পড়ে থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রেললাইন থেকে ট্রাকটি সরিয়ে নিলে প্রায় চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নাটোর ফায়ার স্টেশন কর্মকর্তা আকতার হোসেন জানান, তারা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। দুর্ঘটনায় কেউ  হতাহত হয়নি। মিনি ট্রাকটিকে রেললাইন থেকে সরিয়ে ফেলার পর সকাল ৮টার দিকে থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম