ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

নাগেশ্বরীতে সরিষার চাষ বেড়েছে

#

নিজস্ব প্রতিনিধি

২৭ ডিসেম্বর, ২০২১,  9:06 PM

news image

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এবছরে সরিষার চাষ বৃদ্ধি পেয়েছে। গত বছর নাগেশ্বরী উপজেলা ২হাজার হেক্টর জমিতে সরিষার চাষ হলেও এবছর ২হাজার ২শত ৫০হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় মাঠে মাঠে হলুদে ছেয়ে গেছে, মিষ্টি গন্ধে উরে বেড়াচ্ছে মৌমাছি। নেওয়াশী, হাসনাবাদ, ভিতরবন্দ, কালিগঞ্জ, বেরুবাড়ী, বামনডাঙ্গা সহ ১৪টি ইউনিয়নেই সরিষার চাষ হয়েছে পর্যাপ্ত। দেশে ভৈষজ তেলের চাহিদার তুলনায় উৎপাদন কম।

এ ছাড়াও প্রতি বছরেই ভৈষজ তেলের দাম বাজারে বৃদ্ধি পাচ্ছে। মানুষের ভৈষজ তেলের চাহিদা মেটাতে এবং বাজার মূল্য বিবেচনা করে কৃষকেরা এবার সরিষা বেশি বেশি করে চাষ করার ইচ্ছ প্রকাশ করে কৃষক। একবিঘা জমিতে সরিষা চাষে কৃষকের খরচ হয়  ২থেকে আড়াই হাজার টাকা। সরিষার ফলন ভাল হলে বিঘা প্রতি ৫থেকে ৬মন সরিষার ফলন হয়। বর্তমান বাজার মূল্য মন প্রতি ২থেকে ৩হাজার টাকা। এছাড়াও একই জমিতে আমন ধান চাষ করে ঘওে ধান তুলেই আবার সেই জমিতে চাষ হচ্ছে সরিষা। অপরদিকে ইরি ধানের চাষের জন্য জমি হচ্ছে উরবর ও সরিষার পতা পড়ে জমিতে জৈব সারের চাহিদাও পুরন করছে। নেওয়াশী ইউনিয়নের কৃষক দলিল উদ্দিন ও বেরুবাড়ী ইউনিয়নের নুরুল ইসলাম বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের ও শফিকুল ইসলামের সহযোগিতায় সরিষা বীজ ও সার পেয়ে ১বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষা চাষ করেছি। আশা করছি ভাল ফলন হবে। এ ব্যপারে উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ বছর ২হাজার ২শত ৫০হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে যা গত বছরের তুলনায় বেশি। এ ছাড়াও আমরা উপজেলার ২হাজার ৫শত কৃষককে বিনামূল্যে সার ও বীজ প্রদান করেছি। প্রাকৃতিক দুর্যোগ না হলে সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম