ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত

নাগেশ্বরীতে বালুদস্যুদের কর্মকান্ডে নষ্ট হচ্ছে বসতবাড়ী ও ফসলি জমি

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ডিসেম্বর, ২০২১,  8:09 PM

news image

কুড়িগ্রামের নাগেশ্বরী দুধকুমর নদী খননের বালু বামনডাঙ্গা ইউনিয়নের আদর্শবাজার নামাহাইল্লা এলাকার মালিকানা ফসলী জমিতে জোর পুর্বক বালু রাখার কারনে বসতবাড়ীর ক্ষতির অভিযোগ উঠেছে। স্থানীয় ভুক্তভোগী দুলাল,মাইদুল,কালু,ফজিরণ আছিয়াসহ অনেকে জানান নদী খননের বালু নদীর পূর্বচরে না রেখে খামার হাসনাবাদ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক

 আমজাদ হোসেন,আনোয়ার হোসেন বালু বিক্রীর  উদ্যেশ্যে তার নিজের জমি সংলগ্ন অনেকের ফসলী জমিতে জোর পূর্বক বালু রাখায় এলাকার বাড়ীসহ জমির ক্ষয়ক্ষতি হচ্ছে। অন্যদিকে ওই গ্রামের  দেলদার আলীর নিজ নামিও জমিতে জোর পুর্বক বালুরাখতে চাইলে, সেখানে বাধা দিতে গেলে দেলদারকে মারধর করায় গুরুতর আহত হলে হাসপাতালে ভর্তি করা হয়। আমজাদ মাস্টার বলেন, অনেক তদবির করে এই নদী কাটিং পাশ করে নিয়ে আশা হয়েছে, তাই আমি আমার নিজের জমিতে বালু রাখছি। ভুক্তভোগী আছিয়া বলেন, ফজিরোন,কালু মিয়া, মাইদুল ইসলাম,আজিজুল ইসলাম জানায় সরকার মানুষের উপকারের জন্য নদী খনন করতেছে। কিন্তু এলাকার কিছু কুচক্রী মহল ড্রেজিং মেশিনের অপারেটর ও সুপার ভাইজারকে ম্যানেজ করে নদীর বালু চরের মধ্যে না ফেলে আমাদের ফসলি জমিতে ফেলছে।  এতে আমাদের জমি নদীতে ভেংগে গিয়ে যে টুকু আছে সেখানে ও বালু ফেলে নষ্ট করছে। বসতবাড়ি সহ ঘরের ধান, চাল ও খর  ভিজে যাচ্ছে। ঘরে রাত্রে ঘুমানোরও যাচ্ছে না। আমরা প্রশাসনের দৃস্টি কামনা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম