ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

নরসিংদীতে পরকীয়া সন্দেহে স্ত্রী-সন্তানকে গলাকেটে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০২১,  10:38 AM

news image

নরসিংদীর সদর উপজেলায় বাড়ি থেকে এক গৃহবধূ ও সন্তানের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১২ ডিসেম্বর) দিনগত ৩টার দিকে চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম রেশমি আক্তার ও তার ছেলে মো. সালমান (১৩ মাস)। পুলিশ ও নিহতের স্বজনরা জানান,

প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার রেশমি আক্তারের সঙ্গে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার সাইফুল্লার ছেলে ফখরুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া বিবাদ লেগে থাকতো স্ত্রী রেশমি আক্তারের। বিয়ের পর চাকরি না থাকায় ছেলে মাদকাসক্ত হয়ে পড়ে এমন অভিযোগে ছেলে ফখরুলকে রিহ্যাবে দেয় তার বাবা-মা। পরে স্ত্রীর আবদারে তাকে রিহ্যাব থেকে বাড়িতে নিয়ে আসে। এদিকে পারিবারিক কলহের জের ধরে রোববার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় ফখরুলের স্বজন ও এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম