ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই নাবিকের মৃত্যু ভূমি সেবায় নাগরিকদের তথ্য সুরক্ষায় নতুন নির্দেশনা জারি ঢাকা থেকে মনিটরিং হবে সারাদেশের এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন সাতক্ষীরা কালিগঞ্জে মাছের ঘেরের পাশে যুবকের মরদেহ উদ্ধার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ ক্রিপ্টো ব্যবসা থেকে ১ বছরে ট্রাম্পের আয় শতকোটি ডলার মেক্সিকোয় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প তথ্যপ্রযুক্তির যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

নবমীর দিনেই দশমীর তিথি, একদিন আগেই ফিরছেন দুর্গা

#

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৪,  11:11 AM

news image

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। তিথি অনুসারে এবার দশমী পূজাও মহানবমীর দিনেই শনিবার (১২ সেপ্টেম্বর) পড়েছে। ফলে নবমী বিহিত পূজার ক্ষণ শেষ হওয়ার পরই শুরু হয় দশমী বিহিত পূজা ও পরে দর্পণ বিসর্জন। পূজা শেষে যথারীতি পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় থাকছে ভোগ আরতি।

দেবী দুর্গার বিদায়ের সুরে এরইমধ্যে ভারাক্রান্ত হয়ে উঠেছে প্রতিটি মণ্ডপ। দেবীকে প্রাণ ভরে দেখে নিতে সকাল থেকেই ভিড় রয়েছে ভক্তদের।

নবমীতেই দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে বধ করেছিলেন মহিষাসুরকে। নবমীর সকাল তাই অশুভ শক্তি থেকে মুক্তির সকাল। এদিন সকাল ৬টা থেকে হয় নবমী বিহিত পূজা। ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি দিয়ে যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার কাছে দেওয়া হয় আহুতি।

৮টা ২৬ মিনিটে শুরু হয় দশমী পূজা। পূজা শেষে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে ভক্তদের কাঁদিয়ে একদিন আগেই ঘোটকে চেপে কৈলাসে ফিরবেন দুর্গা। শেষবেলায় তাই দেবীর কাছে সুখ-শান্তি এবং সমৃদ্ধির প্রার্থনা ভক্তকুলের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম