ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

নতুন প্রেমের খবর দিলেন সামান্থা

#

বিনোদন ডেস্ক

১৮ মে, ২০২৩,  4:52 PM

news image

ভারতের দক্ষিণী তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য যতটা আলোচনায় ছিলেন, বিচ্ছেদের পর তাদের নিয়ে আলোচনা যেন আরও বেড়েছে। বিচ্ছেদ হয়েছে প্রায় দেড় বছর, তবু এখনো তাদের নিয়ে আলোচনা থামেনি।  বিচ্ছেদের পর নিজেকে আরও বেশি করে কাজে ব্যস্ত রেখেছেন সামান্থা। একের পর এক সিনেমা ও সিরিজে কাজ করছেন দক্ষিণী তারকা। অন্যদিকে নাগার জীবনেও এসেছেন নতুন এক নারী। ‘দ্য নাইট ম্যানেজার’খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তার প্রেমের গুঞ্জন এখন সর্বত্র। কয়েক দিন আগে সামান্থাকে দেখা গিয়েছিল গলায় মঙ্গলসূত্র পরে। এবার নিজেই নতুন প্রেমের জানান দিলেন।  সামান্থা এখন ব্যস্ত আছেন সিটাডেলের ভারতীয় সংস্করণের শুটিংয়ে। শরীরে বিরল রোগ নিয়েও এই অ্যাকশন সিনেমার কাজ করে যাচ্ছেন তিনি।  সিটাডেলের সেটের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সামান্থা লেখেন, অ্যাকশনের সঙ্গে আমার প্রেম যাপন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম