ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

নতুন করে সুখবর দিলেন পূর্ণিমা

#

বিনোদন প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২৩,  10:27 PM

news image

অনেকদিন ধরে রূপালী পর্দা থেকে দূরে আছেন ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা পূর্ণিমা। অবশেষে সেই খরা কাটিয়ে বড় পর্দায় ফিরছেন এই লাস্যময়ী নায়িকা। ‘আহারে জীবন’ সিনেমা দিয়ে অনেকদিন পর পর্দায় আসছেন পূর্ণিমা। পরিচালক ছটকু আহমেদের এই সিনেমাটি ইতিমধ্যেই সেন্সর ছাড়পত্র পেয়েছে। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন এ নায়িকা। এতে পূর্ণিমার বিপরীতে আছেন নায়ক হিসেবে আছেন ফেরদৌস আহমেদ। সিনেমাটি সেন্সর পাওয়ার সুখবর দিয়ে পূর্ণিমার বলেন, ‘ছটকু ভাই দেশের একজন গুণী নির্মাতা। তার সিনেমায় অভিনয় করা, আমার জন্য নতুন অভিজ্ঞতা। ছটকু ভাই এ বয়সে এসেও অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন। আমি আশাবাদী পারিবারিক আবহের এই সিনেমা সবার মন জয় করবে।’ তিনি আরও বলেন, ‘অনেকদিন পর আমার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। এটা আমার জন্য অনেক বড় আনন্দের। দর্শকের জন্যই তো অভিনয় করা। তারা দীর্ঘদিন আমার নতুন সিনেমার অপেক্ষায় ছিলেন। “আহারে জীবন” দিয়ে সেই প্রতীক্ষার পালা শেষ হতে যাচ্ছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম