ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী ঋণ থেকে মুক্তির দোয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০২২,  4:27 PM

news image

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনঃরায় ফেরি চলাচল শুরু হয়েছে।  মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। তিন ঘণ্টা  ফেরি চলাচল বন্ধ থাকার ফেরিঘাটের উভয় পাড়ে ফেরি পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। দৌলতদিয়া ফেরিঘাট সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মঙ্গলবার সকাল ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধের সিধান্ত গ্রহণ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনঃরায় ফেরি চলাচল শুরু হয়। তিন  ঘণ্টার অধিক সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকার ফেরিঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে শত শত যানবাহন। রাজবাড়ী ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ফেরি চলাচল স্বাভাবিক থাকার কারণে ফেরিঘাটে সেভাবে ভোগান্তি সৃষ্টি হয়নি। মঙ্গলবার সকালে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওযার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ফেরিপারের অপেক্ষায় রয়েছে প্রায় তিন শতাধিক যানবাহন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, তিন ঘণ্টার অধিক সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৬ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম