ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

দেশে এনে শেখ হাসিনাকে শাস্তির মুখোমুখি করতে হবে: নুর

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২৪,  3:17 PM

news image

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বুধবার (৭ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নুর বলেন, নতুন রাষ্ট্র নির্মাণে রাজনৈতিক দলগুলোর সমঝোতা প্রয়োজন। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশে গণতন্ত্র থাকে না। তিনি আরও বলেন, ক্যু-পাল্টা ক্যু হওয়ার আশঙ্কা আছে। সরকার গঠন যত দেরি হবে, তত ষড়যন্ত্র ডালপালা মেলবে। অন্তর্বর্তীকালীন সরকার নেই বলেই এখন দেশে নৈরাজ্য চলছে। তাই আজকের মধ্যে সরকার গঠনে রাষ্ট্রপতিকে আহ্বান জানান তিনি। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আরেকটি দৈত্য দানবকে সরকারে বসানোর জন্য শিক্ষার্থীরা জীবন দেয়নি। দেশে যে নৈরাজ্য চলছে, এই বাংলাদেশের জন্য আন্দোলন করিনি। আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের মতো লুটপাটকারীদেরও উৎখাত করার হুঁশিয়ারি দেন তিনি। উল্লেখ্য, রাজধানীর সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানায় এবং মেট্রোরেলে নাশকতার কাফরুল থানার মামলায় কয়েক দফা রিমান্ড শেষে মঙ্গলবার (৬ আগস্ট) জামিন দেওয়া হয় নুরুল হক নুরকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম