ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ: শফিকুল আলম

#

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৫,  1:48 PM

news image

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের এমন কেউ নেই যে বড় ধরনের লুটপাটে জড়িত ছিলেন না। বাংলাদেশের ইতিহাসে গুমের সূচনা তারাই (আওয়ামী লীগ) করেছে। সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, মানুষ শেষ কবে ভোট দিয়েছিল ভুলে গেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেওয়ার দায়ে। তারা দেশের মানুষের সব অধিকার খর্ব করেছিল। অভ্যুত্থানের পক্ষের সবার সঙ্গেই পরামর্শ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, দেশের শেয়ার মার্কেটে এক ডাকাতকে সরিয়ে যাতে আরেক ডাকাত না আসে। যাতে ডাকাতদের আড্ডাখানা না হয় তা নিশ্চিতে অর্থবহ সংস্কারের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ কাজগুলো করতে পারলে দ্বিগুণ গতিতে এটি এগিয়ে যাবে। সাংবাদিক ইউনিয়নগুলো ১৫ বছর ধরে পূর্বাচলের প্লট নিয়ে ব্যস্ত ছিল- এ তথ্য তুলে ধরে প্রেস সচিব বলেন, তাদের উচিত সাংবাদিকদের অধিকার নিয়ে আওয়াজ তোলা। কপিরাইট নিয়ম নিয়ে কথা বলতে হবে। ৩০ হাজারের নিচে বেতন হওয়া উচিত নয়। যারা পারবেন না তারা প্রতিষ্ঠান বন্ধ করে দিন। এ বিষয়গুলো নিয়ে সাংবাদিক সংগঠনগুলোর কথা বলা উচিত। সংবিধানে বাকস্বাধীনতা সমুন্নত আছে কিন্তু বারবার ফ্রিডম অব স্পিস ক্ষুণ্ণ করা হয়েছে। এ সরকার ফ্রিডম অব স্পিসকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বলেও এ সময় জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম