ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাজার হাজার লিটার তেল চুরির হোতা বিআইডব্লিউটিএ’র নজরুল কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্ন সিরাজদিখানে নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের মাটির নিচে মিলল মরদেহ আজ ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ ১৫ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩ চুলে খুশকি সমস্যা, জেনে নিন সমাধানের ঘরোয়া উপায় ভেনেজুয়েলায় ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার ৪০ বছর পর নকআউটে জয় পেল মেক্সিকো ব্রাজিলের সামনে ঘোর বিপদ

দেয়াল টপকে পালালেন ডিবির সেই হারুন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৪,  11:24 AM

news image

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে পালিয়ে যান।  গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন। কিন্তু হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি। শেষে দুপুরে ডিবির হারুন পুলিশ সদর দফতর থেকে পালানোর চেষ্টা করেন। তিনি পুলিশ সদর দফতরের পূর্ব পাশে থাকা সিটি করপোরেশনের সীমানা দেয়াল টপকে সেদিকে চলে যান। পরে তিনি নরমাল পোশাক পরে জনসাধারণের বেশে এখান থেকে বেরিয়ে যান। আরেকটি সূত্র জানিয়েছে, হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান হযরত শাহজালাল বিমানবন্দরে। সেখান থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু তিনি ব্যর্থ হন। এ সময় সেনা সদস্যরা তাকে আটক করেন। তবে সেখান থেকে তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি। এমন খবর সারাদিন বিভিন্ন জনের কাছ থেকে জানার হলেও সর্বশেষ সত্যটা কেউ নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে পুলিশ সদর দফতর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের কল করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম