ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকার হাফিজ উদ্দিন খামেনির শেষ বিদায়ে গ্র্যান্ড মোসাল্লার বাইরে মানুষের ঢল ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর বিশ্বকাপে শেষ ষোলোয় উঠল কোন কোন দল, কে কার মুখোমুখি? বিভিন্ন সময়ে যেসব অঞ্চল কিনে বর্তমান মানচিত্র তৈরি করেছে যুক্তরাষ্ট্র জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ফিলাডেলফিয়ার গরম নিয়ে চিন্তিত ফ্রান্স কোচ

দুর্বৃত্তদের জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে : হাফিজ উদ্দিন আহমেদ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২৪,  1:22 PM

news image

আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারী দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।  রোববার (২৫ আগস্ট) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা শেষে এ কথা বলেন তিনি। বিপ্লব এখনও থমকে আছে দাবি করে মেজর হাফিজ বলেন, আয়নাঘরের নামে যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে তারা বহাল তবিয়তে আছে। দ্রুত আয়নাঘরের স্রষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। শুধু বুদ্ধিজীবী আর এনজিও কর্মী নয়, বিপ্লবীদের দিয়ে অন্তর্বর্তী সরকার পরিচালনার আহ্বান জানিয়ে মেজর হাফিজ বলেন, শেখ হাসিনা সরকারকে মদদ দিয়েছিল যে উপদেষ্টা পরিষদ, প্রশাসনে এমন যারা আছে তাদের সরিয়ে দিতে হবে। শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করছে দাবি করে ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানান মেজর হাফিজ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম