ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানো হলো প্রশ্নফাঁসকাণ্ডের সেই আবেদ আলীকে

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি, ২০২৫,  3:58 PM

news image

বিসিএসের প্রশ্নফাঁসের ঘটনায় আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মুহিবুল হককেও গ্রেপ্তার দেখানো হয়।  সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত মুহিবুল হককে পৃথক তিন ও আবেদ আলীকে এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ২৮ জানুয়ারি তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।মুহিবুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস.এম রাশেদুল হাসান। আবেদ আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন। আদালত তাদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আজ ৩ ফেব্রুয়ারি ধার্য করেন। এদিন তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদেরকে আবারও কারাগারে পাঠানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম