ঢাকা ০২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি-গভর্নিং বডির মেয়াদ বাড়লো ঢাকার গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে চান প্রধানমন্ত্রী ভিসা নিয়ে যে বার্তা দিলেন ভারতীয় হাইকমিশনার সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩১ খামেনি হত্যাকাণ্ডে পাকিস্তানজুড়ে সহিংসতা, নিহত ২৩ ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দেশের জন্য অশনিসংকেত ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৯.৫ শতাংশ

দুবাই সড়কে ঝরলো দোহার ও নবাবগঞ্জ ৫ রেমিট্যান্স যোদ্ধার প্রাণ

#

০৮ জুলাই, ২০২৪,  12:59 PM

news image

নবাবগঞ্জ উপজেলা (ঢাকা) প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়কে গাড়ি দুর্ঘটনায় ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার পাঁচ প্রবাসী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটার দিকে কাজে রওনা দেওয়ার রাস্তায় দুর্ঘটনা কবলিত গাড়িটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই পাঁচ জনের হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন রয়েছে বলে জানা গেছে। তাঁরা আজমান প্রদেশে একই কোম্পানীতে কর্মরত ছিলেন। নিহতরা হলেন, নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের  মোঃ রানা (৩০), পিতা: লুৎফর রহমান, মোঃ রাশেদ (৩২), পিতা: আব্দুল হাকিম, মো. রাজু (২৪), পিতা: শেখ ইরশাদ, ইবাদুল ইসলাম (৩৪), পিতা: শেখ ইব্রাহীম, এবং দোহার বাজার এলাকার মো. হিরা মিয়া (২২), পিতা: মো. মঞ্জু। দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার বলেন, নিহতদের মধ্যে চারজনই জয়কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা। তারা প্রতিদিনের মতো সকাল গাড়িতে করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাস্তার মধ্যে তাদের গাড়িটি সড়ক দুর্ঘটনায় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে মৃতদেহ গুলো ঝলসে গিয়েছিল। পরবর্তীতে তাদের প্রবাসী সহকর্মীরা কর্মক্ষেত্রের ইউনিফর্ম সংগ্রহ করে তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারকে জানায়। এঘটনায় একই গ্রামের ৪জনের মৃত্যুতে পুরো গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত রানার মা রৌশনারা রুসি ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুবাইতে অবস্থানরত এলাকার প্রবাসীরা বিষয়টি তাদের জানায়। তাঁরা একই কোম্পানিতে কাজ করতো। সকালে নিজ শহর থেকে কর্মস্থল আজমান প্রদেশে যাচ্ছিলো। বাংলাদেশ সময় বিকাল তিনটার দিকে নিহতের স্বজনরা ঘটনাটি জানতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম