ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

দীর্ঘদিন পর বিশ্বকাপে খেলার সুযোগ পেল জিম্বাবুয়ে

#

স্পোর্টস ডেস্ক

১৬ জুলাই, ২০২২,  12:14 PM

news image

একসময় ক্রিকেট বিশ্বে বড় দলগুলোর পাশে নাম থাকতে যে দলটির, সেই দলটিই ফর্ম খরায় ধুঁকছে। দীর্ঘদিন ধরে বৈশ্বিক কোনো আসরে নাম লেখাতে পারেনি দলটি। তবে এবার পেরেছে। ২০১৬ সালের পর প্রথম কোনো বিশ্ব আসরে খেলা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। শুক্রবার (১৫ জুলাই) বিশ্বকাপ বাছাইয়ের সেমি ফাইনালে পাপুয়া নিউগিনিকে ২৭ রানে হারিয়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করে জিম্বাবুয়ে।

দিনের আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন গুঁড়িয়ে ৭ উইকেটের জয়ে জিম্বাবুয়ের সঙ্গি হয় নেদারল্যান্ডস। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের নাম রাখা হয়েছে গ্লোবাল কোয়ালিফায়ার। যেখান থেকে গত ফেব্রুয়ারিতে প্রাথমিক পর্বে খেলা নিশ্চিত করে সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল‍্যান্ড। বাকিটা মাঠে গড়ায় ১১ জুলাই; জিম্বাবুয়েতে। রোববার (১৭ জুলাই) আট দলের এই টুর্নামেন্টের ফাইনালে খেলবে জিম্বাবুয়ে ও নেদারল‍্যান্ডস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম