ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

দিল্লিতে সেরা অভিনেত্রীর সম্মাননা পেলেন মিথিলা

#

বিনোদন ডেস্ক

০৪ মে, ২০২৪,  10:39 PM

news image

সম্প্রতি ভারতের দিল্লিতে মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার জিতেছেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। টালিউড চলচ্চিত্র ‘ও অভাগী’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তোলেন তিনি। এক ভিডিও বার্তার মাধ্যমে মিথিলা নিজেই এই পুরস্কারপ্রাপ্তির তথ্য জানিয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত ছবি ‘ও অভাগী’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’র উপর ভিত্তি করে পরিচালক অনির্বাণ চক্রবর্তী বানিয়েছেন এই সিনেমা। এদিকে চলতি বছরের ১৪ তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন মিথিলা। পুরস্কারটি অভিনেত্রীর তরফ থেকে গ্রহণ করেন পরিচালক এবং প্রযোজক। এ প্রসঙ্গে গণমাধ্যমকে মিথিলা বলেন, এমন সম্মান পেয়ে আমি ভীষণ খুশি। আমার কাছে সিনেমা একটা টিম ওয়ার্কের মতো। সকলে ভালো কাজ করেছেন বলেই, আমার কাজটা আরও ভাল হয়েছে এবং জাতীয় স্তরে পৌঁছে গিয়েছে। তিনি আরও বলেন, আমি কানাডায় ছিলাম আমার কিছু কাজের জন্য, ঢাকায় ফিরেছি। খবরটা পেয়ে ভীষণ স্বস্তিবোধ করছি। ভালো লাগত, দিল্লি গিয়ে পুরস্কারটা নিতে পারলে। কিন্তু কাজের চাপে সেটা হলো না। প্রসঙ্গত, ‘ও অভাগী’ সিনেমায় মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ান ঘোষ, সৌরভ হালদার প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম