ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

হাসপাতাল থেকে বাসায় ফজলুর রহমান বাবু

#

বিনোদন প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৬,  4:24 PM

news image

চলচ্চিত্র ও নাটকের গুণী অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সপ্তাহের বেশি সময় রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষে মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় বাসায় ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ-এর সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। অপু জানান, গত মাসের ১৬ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বাবু। পরে তাকে গুলশানের আরেকটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। রাশেদ মামুন অপু আরও জানান, কর্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে গত ১৯ তারিখ সফলভাবে তার হার্টে বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে বাসায় ফিরলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আগের চেয়ে ফজলুর রহমান বাবু  ভালো আছেন এবং সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন। ফজলুর রহমান বাবু দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্র, নাটক ও গানে দর্শক-শ্রোতাকে মুগ্ধ করেছেন তিনি।  ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা ১৯৯১ সালে কাজী নজরুল ইসলামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মৃত্যুক্ষুধা’ নাটকের মাধ্যমে টিভি নাটকে আত্মপ্রকাশ করেন। ২০০০ সালে ‘বিহঙ্গ’ চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু। অভিনয়জীবনে তিনি উপহার দিয়েছেন ‘মনপুরা’, ‘অজ্ঞাতনামা’, ‘স্বপ্নজাল’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’র মতো প্রশংসিত চলচ্চিত্র। বর্তমানে ওটিটিতেও কাজ করছেন তিনি। অসুস্থ হওয়ার আগে ঈদের নাটক ও টেলিছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন বাবু। ঈদে তাঁর একাধিক নাটক ও টেলিছবি প্রচারিত হওয়ার কথা রয়েছে। সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ওসিডি’, যা নির্মাণ করেছেন সৌকর্য ঘোষাল। কলকাতায় তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘সিতারা’, যা বিখ্যাত লেখক আবুল বাশারের উপন্যাস ‘ভোরের প্রসূতি’ অবলম্বনে নির্মিত। এছাড়া কলকাতায় ‘কালান্তর’ নামের আরো একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দেশে তাঁর অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম