ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

দিনের শুরুতেই ভারতের ৩ উইকেট তুলে নিল টাইগাররা

#

ক্রীড়া প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২২,  10:38 AM

news image

ভারতকে প্রথমবারের মতো টেস্টে হারাতে বাংলাদেশের চাই ৬ উইকেট আর ভারতের প্রয়োজন ১০০ রান। ঢাকা টেস্টের চতুর্থ দিনের সমীকরণটা ছিল এমন। দিনের শুরুতেই সাকিব আল হাসানের হাত ধরে এলো সাফল‌্য। তার আর্ম ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ড্রেসিংরুমে ফিরেন ভারতের নাইটওয়াচম‌্যান জয়দেব উনাদকাট। এরপর রিশভ পান্তকে ও আকসার প্যাটেলকে ফিরিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৮০ রান। বাংলাদেশের দরকার আর মাত্র ৩ উইকেট। ভারতের প্রয়োজন ৬৫ রান।  প্রথম সেশনের প্রথম ওভারে মেহেদী হাসান মিরাজকে ছক্কা মেরে দেন উনাদকাট। প্রথম ওভার থেকে আসে ১০ রান। পরের ওভারেই আঘাত হানেন সাকিব। তার ভেতরে ঢোকা বলে লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে যান উনাদকাট।  এরপর মাঠে নেমেই পান্ত বাউন্ডারি পেয়ে গিয়েছিলেন। ভয় ধরাচ্ছিলেন আগ্রাসী অ্যাপ্রোচে। তবে তাকে বেশি দূর বাড়তে দেননি মেহেদী মিরাজ। মিরাজের ভেতরে ঢোকা দারুণ বলে কাবু হয়ে এলিবডব্লিউতে শিকার ভারতের তারকা ব্যাটার। আগের দিন থেকে সবচেয়ে সাবলীল খেলছিলেন আকসার। এদিন নেমেও তার ব্যাটে ভরসা পাচ্ছিল ভারত। কিন্তু তিনিও এদিন ব্যর্থ। মিরাজের টার্ন করে ভেতরে ঢোকা বলে পেছনের পায়ে খেলতে গিয়ে পরাস্ত হন। লাইন মিস করে তার পায়ে লাগে স্টাম্প ভেঙে যায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম