ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবার পথ ধরে সংসদে যাচ্ছেন যেসব সন্তান নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব পিরোজপুর-২ আসনে বিএনপির আহম্মদ সোহেল মনজুর বিজয়ী জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না : আলী রীয়াজ আজ বিশ্ব ভালোবাসা দিবস যে কারণে ছুটির দিনও আজ ব্যাংক খোলা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণ, নিহত ২ যে পদ্ধতিতে দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার

দিনাজপুরে ধানের বস্তায় চাপা পড়ে সাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জানুয়ারি, ২০২২,  10:50 AM

news image

দিনাজপুর সদর উপজেলায় ট্রাক্টর উল্টে বোঝাই করা ধানের বস্তায় চাপা পড়ে মেঘনাথ (২০) নামের এক সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ সময় মানিক (২৬) নামের আরেক যুবক গুরুতর আহত হন। উপজেলার গোপালগঞ্জ বাজার এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেঘনাথ দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের কর্নাই এলাকার বাংরু নাথের ছেলে। আহত মানিক একই এলাকার সুরেশের ছেলে। তাঁরা দুজনই পেশায় রাজমিস্ত্রী ছিলেন। স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় একটি ট্রাক্টর ১২০ বস্তা ধান বোঝাই করে অটো রাইস মিলে যাচ্ছিল। অন্যদিকে, মেঘনাথ ও মানিক রাতের কাজ শেষ করে সাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। এর মধ্যে গোপালগঞ্জ বাজার এলাকায় পৌঁছানোর মুহূর্তে ওই ট্রাক্টরটি উল্টে যাওয়ায় ধানের বস্তার নিচে চাপা পড়েন তাঁরা।পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মেঘনাথকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘এরই মধ্যে ধানবোঝাই ট্রাক্টরটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছে। এ ছাড়া ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম