ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

দিনাজপুরে জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০২২,  8:09 PM

news image

দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় পুলিশে অভিযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারী জড়িত বলে অভিযোগ নবজাতকের পরিবারের। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা পারভেজ সোহেল রানা জানান,

চুরির ঘটনা জানার পরই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনা পরিদর্শন করে তদন্ত করেছে। জানা যায়, এ দিন সকালে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন চিরিরবন্দর উপজেলার কারেন্টহাট এলাকার জায়েদা বেগম। পরে সেখানে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সেখানে তার ছোট বোন হাজেরা বেগমও ছিলেন। দুপুরে হাসপাতালে থাকা এক বোরখা পরিহিত নারীর সঙ্গে তাদের পরিচয় হয়। দুপুরে খাবার খাওয়ার আগে নবজাতককে দেখে রাখার কথা বলে শিশুটির মা ও খালাকে হাত ধোয়ার জন্য ওয়াশরুমে পাঠান ওই অপরিচিত নারী। তারা ফিরে এসে ওই নারী ও নবজাতককে আর খুঁজে পাননি। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান তারা। কোতোয়ালি থানার এসআই শামীম জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম