ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

দিনাজপুরের হিলিতে সরিষার আবাদ বেড়েছে

#

নিজস্ব প্রতিনিধি

২২ ডিসেম্বর, ২০২১,  2:04 PM

news image

দিনাজপুর জেলায় ধানের জন্য বিখ্যাত হলেও দিন দিন বৃদ্ধি পাচ্ছে সরিষা চাষ। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় সরিষার আবাদ দ্বিগুণ বেড়েছে। তবে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সরিষার আবাদ বেড়েছে বলে জানিয়েছেন কৃষকরা।সরেজমিনে দেখা যায়, হাকিমপুর (হিলি) উপজেলার প্রতিটি ফসলের মাঠজুড়ে এখন সরিষার ফুলে ছেয়ে গেছে। এই মৌসুমে ভাল ফলনের আশায় কৃষকরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।

কৃষকের পাশাপাশি বসে নেই কৃষি কর্মকর্তারাও। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলন পেয়েছে এখানকার কৃষকরা। এরপর এক জমিতে তিন ফলনের আশায় আমন ধান কাটার পরেই সরিষা আবাদ করেছেন কৃষকরা। কৃষকরা জানান, জমিতে সরিষা আবাদ করলে জমি উর্বর হয়, তাছাড়া সরিষা চাষে তেমন কোনো খরচ হয়না। সয়াবিন তেলের দান বৃদ্ধি পাওয়ায় পরিবারের তেলে চাহিদা মেটাতে তারা জমিতে সরিষা চাষ করেছে। এখন পর্যন্ত আবহাওয়া ভাল থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা জানান, সরিষা চাষাবাদ বৃদ্ধি করতে কৃষি অফিস নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের সচেতনতা পাশাপাশি পরামর্শ প্রদান করছে। তিনি আরও জানান, প্রাকৃতিক দুর্যোগে কোনো প্রকার ক্ষতি না হলে। সরিষার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। গত বছর এ উপজেলায় ৮ শ’ ২৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিল। এ বছর ১ হাজার ৪৪০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। সরিষা চাষিদের আগ্রহ বৃদ্ধির জন্য সরকারিভাবে ৯ শ’ ৪০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম