ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় দেশে ফিরলেন ৫৭ হাজার ৬৯৯ হাজি প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা এখন ঋণাত্মক বরিশালে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ৬ মাসের শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের ৪৮-৪৭ ভোটে নাকচ ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

দায়িত্ব থেকে সরানো হলো ডিবিপ্রধান মল্লিককে

#

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০২৫,  4:12 PM

news image

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রেজাউল করিম মল্লিককে। তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে রেজাউল করিম মল্লিককে তার নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বলে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ১ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে নিয়োগ পান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়। রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি ১৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের জুলাই মাসে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান হিসেবে মোহাম্মদ হারুন অর রশীদকে নিয়োগ দেওয়া হয়। পরে গত ৩১ জুলাই এক আদেশে হারুনকে সরিয়ে ডিএমপির লজিস্টিক, ফিন্যান্সের অতিরিক্ত কমিশনার আশরাফুজ্জামানকে এ দায়িত্ব দেওয়া হয়। এরপর মাত্র এক মাসের ব্যবধানে তার স্থলাভিষিক্ত হন রেজাউল করিম মল্লিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম