ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবার ৪ বছরের চুক্তিতে বার্সেলোনায় রদ্রি ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি প্রতারক দিলরুবা গ্রেপ্তার বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, অস্ত্রধারীরা অধরা কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশি নিহত উপসাগরে নতুন উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মুখোমুখি ইরান-আমিরাত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৩, মামলা ৫৯ চার দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয় কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়সীমা

বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি

#

১৫ জুন, ২০২৬,  1:59 PM

news image

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন।

দুদকের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বেনজীর আহমেদকে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর ফেসবুকে একটি সংবাদমাধ্যমের ফটোকার্ড শেয়ার করেন পরীমণি।

পোস্টটির ক্যাপশনে তিনি মাত্র একটি শব্দ লিখেছেন, ‘মজা’। সংক্ষিপ্ত এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া ও আলোচনা শুরু হয়।

অনেকেই পরীমণির এই প্রতিক্রিয়ার সঙ্গে ২০২১ সালে ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া বহুল আলোচিত ঘটনার সম্পর্ক খুঁজছেন। সে সময়ের ঘটনাকে কেন্দ্র করে অভিনেত্রীর জীবনে বিভিন্ন আইনি ও সামাজিক জটিলতা তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক পোস্ট সম্পর্কে পরীমণি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ মে বেনজীর আহমেদ দেশ ত্যাগ করেন বলে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়। এরপর দীর্ঘ সময় তিনি জনসমক্ষে আসেননি।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র র‌্যাবের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই তালিকায় বেনজীর আহমেদের নামও অন্তর্ভুক্ত ছিল। নিষেধাজ্ঞা ঘোষণার সময় তিনি আইজিপির দায়িত্বে ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম