সংবাদ শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২২, 3:08 PM
দায়িত্বশীল ব্যাটিংয়ে অভিষেকেই সেঞ্চুরি জাকিরের
প্রথম টেস্টের চতুর্থ দিনের শুরুতে ভারতের শক্তিশালী বোলিং লাইন আপকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যাট করতে থাকেন দুই ওপেনার নাজমুল হাসান শান্ত ও জাকির হাসান। এর সঙ্গে ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটিও উপহার দেন এই দুই ব্যাটার। তবে উমেশ ইয়াদাবের বলে ৬৭ রান করে শান্ত সাজঘরে ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। কিন্তু উইকেটের একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন জাকির। বুদ্ধিদীপ্ত ও দায়িত্বশীল ব্যাটিংয়ে তুলে নেন শতকও। চতুর্থ বাংলাদেশি হিসেবে অভিষেকে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন জাকির। সেঞ্চুরির এই যাত্রায় ২১৯ বল খেলেছেন এই ডানহাতি ব্যাটার।
সম্পর্কিত