ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

দাবি মেনে নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম কোটা আন্দোলনকারীদের

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২৪,  4:23 PM

news image

রাষ্ট্রপতিকে দেওয়া স্মারকলিপিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। এ সময়ের মধ্যে সরকার যদি কোনো সিদ্ধান্তে না যায় তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে কোটাবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার (১৪ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়ে বঙ্গভবন থেকে বের হয়ে গুলিস্তানের বঙ্গবন্ধু চত্বরে এসে সাংবাদিকদের এ বিষয়ে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় রাজধানীর শাহবাগ থানায় কোটাবিরোধীদের নামে করা মামলা প্রত্যাহারে পূর্বে দেওয়া আল্টিমেটামের ২৪ ঘণ্টার সঙ্গে আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে দেন তিনি। এর আগে বিকেল ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেন। বঙ্গভবন থেকে বের হয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিদলটি এ তথ্য জানায়। দুপুর সোয়া ২টার দিকে পুলিশের সহায়তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্যানেলের ১২ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল বঙ্গভবনে যায়। প্রতিনিধিদলে ছিলেন- সারজিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসিব আল ইসলাম, রিফাত রশিদ, সুমাইয়া আক্তার, আব্দুল কাদের, নিদ্রা, আশিক, মাহিন, মাসুদ ও সিফাত। গত ১১ জুলাই শাহবাগ মোড়ে পুলিশের সঙ্গে আন্দোলকারীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এমনকি ব্যারিকেড ভেঙে খানেকটা সামনে অগ্রসর হয় এবং জলকামানের ওপর উঠে উল্লাসও করেন অনেক আন্দোলনকারী। এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়। মামলাটি প্রত্যাহার ও নিজেদের এক দফা দাবি নিয়ে গতকাল বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি হাতে নেয় প্ল্যাটফর্মটি। এ ছাড়া তাদের বিরুদ্ধে করা এই মামলাকে ‘মিথ্যা’ অভিহিত করে তা প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটামও দেয় এ প্ল্যাটফর্মটি। গতকাল সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, কোটাবৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার (আজ) বেলা ১১টায় বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম