ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

২০ জুন, ২০২৬,  11:03 AM

news image

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর গ্রুপ পর্বে শক্তিশালী ব্রাজিল সহজ জয় তুলে নিয়েছে হাইতির বিপক্ষে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলের জয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে সেলেসাওরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। ২৩ মিনিটে প্রথম গোলটি করেন মাথেউস কুনহা। বক্সের ভেতর থেকে নিচু শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ৩৬ মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কুনহা। ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধের একেবারে শেষ দিকে, ৪৫+৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র নিজেও নাম লেখান গোলের তালিকায়। লুকাস পাকেতার সহায়তায় ব্রাজিলের তৃতীয় গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধে গোলের দেখা না পেলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ব্রাজিল। হাইতি কিছু সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি। ম্যাচে বল দখল, পাসিং এবং আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। শেষ পর্যন্ত স্বাচ্ছন্দ্যের জয় নিয়েই মাঠ ছাড়ে আনচেলত্তির দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম