ঢাকা ১২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম এসএসসি পরীক্ষা ঘিরে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না: শিক্ষামন্ত্রী ৩১ দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি: ডা. শফিকুর রহমান ডিএসসিসির উদ্যোগে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন কৃষক কার্ডে যুক্ত হবে নতুন নতুন সেবা: কৃষিমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে ১১ প্রস্তাবনা হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে হাম প্রতিরোধে গলিতে গলিতে প্রচারণা চালাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

তীব্র শীত: রাজশাহীতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

#

নিজস্ব প্রতিনিধি

২১ জানুয়ারি, ২০২৪,  10:43 AM

news image

তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় রাজশাহীর সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জানা গেছে, শীতের কারণে ইতোমধ্যে জেলার সব প্রাথমিক বিদ্যালয় রবিবার বন্ধ ঘোষণা করা হলেও জেলার সব মাধ্যমিক বিদ্যালয় রবিবার ও আগামীকাল সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজশাহীতে আজ রবিবার মৌসুমির সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ সেলসিয়াস রেকর্ড হয়েছে। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২০ জানুয়ারি) রাত ১০টার দিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী রবিবার ও সোমবার রাজশাহী জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই এই দুই দিন জেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো। এর আগে জানতে চাইলে উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী বলেন, রাত ৮টার দিকে আবহাওয়া অধিদপ্তরের বার্তা পেয়েছেন। তাতে রবিবার রাজশাহী জেলার তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি থাকার কথা বলা হয়েছে। এটা পরের দিনও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই জরুরি ভিত্তিতে চিঠি দিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে।  এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম গণমাধ্যমকে জানান, তারা রবিবার প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। রবিবারের আবহাওয়ার পূর্বাভাস জেনে সোমবারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি দেখা যায় সোমবারও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে সেদিনও জেলার সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম