ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

তিন ভেন্যুতে হবে এনসিএল টি-টোয়েন্টি

#

ক্রীড়া প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৫,  11:17 AM

news image

আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের জন্য তিনটি ভেন্যু নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মৌসুমে এই টুর্নামেন্ট বেশ সুনাম কুড়িয়েছে। গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে স্থানীয় খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোর জন্য সিলেটের একটি ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি। এই টুর্নামেন্ট দিয়ে স্থানীয় খেলোয়াড়দের ভালোভাবে গড়ে তুলতে এবার ভেন্যু বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বিসিবির চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘গত বছর তাড়াহুড়া করে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। টুর্নামেন্টের দ্বিতীয় আসর আয়োজনের জন্য আমরা এবার  তিনটি ভেন্যু বেছে নিয়েছি। টুর্নামেন্ট কমিটি ইতোমধ্যেই গ্রাউন্ড কমিটিকে এই তিনটি ভেন্যু প্রস্তত করতে বলেছে।’ টুর্নামেন্টের সূচি এখনও প্রকাশ করা হয়নি। তবে ১৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। নান্নু বলেন, ‘আমার জানা মতে, এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে।’ আগের বছরের মতো এবারও মোট আটটি দল, সাতটি বিভাগীয় শহর এবং ঢাকা মেট্রো এই টুর্নামেন্টে অংশ নেবে। এটি আনুষ্ঠানিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবেও স্বীকৃতি পেয়েছে। সূত্র: বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম