ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

মুখোমুখি ভারত-পাকিস্তান: পরিসংখ্যানে এগিয়ে কে

#

স্পোর্টস ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  4:10 PM

news image

চলতি এশিয়া কাপে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রুপপর্বের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। এই দুই দেশের ম্যাচ সবসময়ই উত্তেজনাপূর্ণ হয়, তবে দুই দেশের সাম্প্রতিক যুদ্ধাবস্থা সেই উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়েছে। গ্যালারি, নেট দুনিয়া বা মিডিয়ায় দুই দেশের পক্ষ-বিপক্ষ নিয়ে প্রচুর কথা হলেও আইসিসি বা এসিসির টুর্নামেন্টে ভারতের পারফরম্যান্স কিন্তু পাকিস্তানের চেয়ে ভালো। পরিসংখ্যান স্বাক্ষ্য দেয় সেটিরই। 

দুই দেশের মুখোমুখি পরিসংখ্যান

এশিয়া কাপে ম্যাচ: ১৯ (ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে)

ভারতের জয়: ১০টি

পাকিস্তানের জয়: ৬টি

কোনো ফলাফল আসেনি: ৩টিতে

এশিয়া কাপ টি-টোয়েন্টি পরিসংখ্যান

এশিয়া কাপে এই সংস্করণেও পাকিস্তানের চেয়ে ভারত এগিয়ে। দুই দল তিনবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত দুইবার ও পাকিস্তান একবার জয়লাভ করেছে। ২০১৬ সালে মিরপুরে ভারতের জয় ছিল ৫ উিইকেটে। ৬ বছর পর ২০২২ সালেও ভারত ৫ উইকেটের জয় পায়। তবে সবশেষ ২০২২ সালের এশিয়া কাপে সুপার ফোরে ভারতকে পাঁচ উইকেটে পরাজিত করেছিল পাকিস্তান।

এশিয়া কাপে পাকিস্তানের সর্বোচ্চ স্কোর (টি-টোয়েন্টি): শারজায় ২০২২ সালে হংকংয়ের বিপক্ষে ২০ ওভারে ১৯৩/২।

এশিয়া কাপে ভারতের সর্বোচ্চ স্কোর (টি-টোয়েন্টি): দুবাইয়ে ২০২২ সালে আফগানিস্তানের বিপক্ষে ২০ ওভারে ২১২/২ রান। সেই ম্যাচে বিরাট কোহলি ৬১ বলে অপরাজিত ১২২ রান করেন আর ভারত ১০১ রানে জয়লাভ করে, যা এশিয়া কাপ টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম