ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

তিতাসে সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  2:45 PM

news image

তিতাসে কর্মরত পাঁচ সাংবাদিকের নামে চট্রগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে (ডিজিটাল নিরাপত্তা আইনে) মামলার প্রতিবাদে এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  তিতাস প্রেস ক্লাবের আয়োজনে আজ সোমবার বেলা এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট তিতাস প্রেস ক্লাব সংলগ্ন গৌরীপুর-হোমনা সড়কে এই মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠিত মানব বন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিকদের পাশাপাশি  স্থানীয় বিভিন্ন পেশা শ্রেণীর লোক মনববন্ধনে অংশগ্রহণ করেন এবং উদ্দেশ্য প্রণোদিত এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। এসময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, তিতাস প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মো.কবির হোসেন,

বৃহত্তর দাউদকান্দি প্রেস ক্লাবের সভাপতি এম এ করিম সরকার, দাউদকান্দি প্রেস ক্লাবের সহ-সভাপতি মো.হানিফ খান,তিতাস প্রেস ক্লাবের সহ-সভাপতি এম এ কাশেম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সৈকত,মুন্সি সামসুউদ্দিন আহম্মেদ সাগর ও সাংগঠনিক সম্পাদক মো.সজিব হোসেন প্রমূখ। এছাড়াও মানব বন্ধনে উপস্থিত ছিলেন তিতাস,হোমনা ও দাউদকান্দিতে কর্মরত সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠিত মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং সঠিক তদন্তের মাধ্যমে ইন্ধন দাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।  উল্লেখ্য ১৫ জানুয়ারী তিতাস উপজেলার দুধঘাটা নুরে মোহাম্মদি(সঃ)দাখিল মাদ্রাসার সুপার ইব্রাহিম খলিলের দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে এবং অপসারণের দাবিতে এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ মানব বন্ধন ও সমাবেশ করে।উক্ত মানব বন্ধন ও সমাবেশের সংবাদ বিভিন্ন পত্রিকায় এবং অনলাইন পোর্টালে প্রকাশ করায় একটি কুচক্রী মহলের ইন্ধনে মাদ্রাসা সুপার ইব্রাহিম খলিল বাদী হয়ে তিতাস প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার তিতাস  উপজেলা সংবাদদাতা মো.আসলামকে প্রধান আসামী করে এবং দৈনিক মানবজমিন পত্রিকার তিতাস প্রতিনিধি মো.জুয়েল রানা, ফেইজ বুক পেইজ এফবি নিউজ এর রাসেল মুন্সি, জেপি টিভি ফেইজ বুক পেইজ এর জহিরুল ইসলাম পাশা ও জনতা টিভি ফেইজ বুক পেইজ এর আবদুর রহিম ও দুধঘাটা গ্রামের ১৭ জনসহ ২২ জনকে আসামী করে এই মামলা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম