ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

তিতাসের প্রিপেইড রিচার্জ সেবায় বিশেষ নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২৪,  11:52 AM

news image

তিতাসের প্রিপেইড রিচার্জ সেবা নিয়ে আগামী ৪ ও ৫ অক্টোবরের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (২ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বার্তায় বলা হয়, আগামী ৪ অক্টোবর রাত ১২টা থেকে ৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত (শুক্রবার ও শনিবার) মোট ৪৮ ঘণ্টা পেমেন্ট সার্ভারের কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য ‘উপায়’ এজেন্টের মাধ্যমে প্রি-পেইড গ্যাস কার্ড রিচার্জ সেবা বন্ধ থাকবে। এতে বলা হয়, এ অবস্থায় প্রি-পেইড মিটারযুক্ত আবাসিক গ্রাহকগণকে গ্যাস কার্ড রিচার্জ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম