ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

তাসকিনের বলে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে আল-আমিন

#

ক্রীড়া প্রতিবেদক

৩০ মার্চ, ২০২৪,  3:35 PM

news image

ডিপিএলে পেসার তাসকিন আহমেদের বলে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন গাজী গ্রুপের ব্যাটার আল-আমিন জুনিয়র। এ ঘটনায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে চোট কতটা গুরুত্বর, তা এখনও জানা যায়নি। সিটি স্ক্যানের পর বিস্তারিত জানা যাবে। শনিবার (৩০ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয় আবাহনী ও গাজী গ্রুপ। ম্যাচের একপর্যায়ে বল হাতে আক্রমণে আসেন তাসকিন। এ সময়ে তার হালকা লাফিয়ে উঠা একটি বল ব্যাটিংয়ে থাকা আল-আমিনের মাথায় লাগে। মূলত বলটি ছেড়ে দিতে চেয়েছিলেন এই ব্যাটার। তবে তিনি ব্যর্থ হলে বলটি আল-আমিনের মাথায় আঘাত করে। মুহূর্তেই মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েন আল-আমিন। ফিল্ডিং দলও দৌড়ে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। তবে সুস্থবোধ না করায় কিছুক্ষণ পর সতীর্থদের সহায়তায় মাঠ ছাড়েন আল-আমিন। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে, বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে ৪৯ ওভার করা হয়। তবে পুরোটা সময় ব্যাট করতে পারেননি গাজী গ্রুপ। ৪৪ দশমিক ৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৪ রানের পুঁজি পেয়েছে দলটি। দলটির হয়ে মারুফ সর্বোচ্চ ৬০ রান, হাবিবুর ৪১ এবং মাহফুজুর ২৬ রান করেছেন। অন্যদিকে আবাহনীর হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেছেন সাইফউদ্দিন, তাসকিন ও তানভীর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম