ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা টেস্ট: খেলা শুরুতেই আজাহারকে ফেরালেন এবাদত

#

ক্রীড়া প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২১,  11:09 AM

news image

টানা বৃষ্টি থামায় অবশেষে মাঠে গড়িয়েছে মিরপুর টেস্ট। আর চতুর্থ দিনের শুরুতে আজহার আলীকে ফিরিয়ে শুভ সূচনা করলেন এবাদত হোসেন। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে ৬.২ ওভার খেলা হয়েছিল। তখনই ক্যারিয়ারের ৩৩তম টেস্ট হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন আজহার আলী। তৃতীয় দিনে তো মাঠেই আসেনি খেলোয়াড়রা। অবশেষে চতুর্থ দিনে মাঠে নেমে ইনিংস লম্বা করতে পারলেন না আজহার। এবাদত হোসেনের বল খেলতে গিয়ে পাকিস্তানি ব্যাটারের ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়, সহজেই তালুবন্দি করেন টাইগার কিপার লিটন দাস। ফেরার আগে আজহারের সংগ্রহ ১৪৪ বলে ৫৬ রান। ৬৫.২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান। ১১৮ বলে ৭৬ রান নিয়ে ক্রিজে রয়েছেন অধিনায়ক বাবর আজম। আজহার ফেরার পর মাঠে নামেন ফাওয়াদ আলম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম