ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ একদিনের ব্যবধানে ফের সোনার দামে বড় পতন নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, দিশেহারা মানুষ নবম পে-স্কেল: জুলাই থেকেই মিলবে পুরো মূল বেতন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাঝরাতে চলন্ত বাসে আগুন মুন্সীগঞ্জে হাসপাতালের ডাস্টবিনের পাশ থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার হাছান মাহমুদসহ ২২ জনের বিচার শুরু হবে কি না, আদেশ আজ শপথ নিতে পারবেন না বিএনপি নেতা আসলাম চৌধুরী তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বিদ্যুৎ পরিস্থিতি: চাহিদার তুলনায় কোথাও কোথাও ৪২% পর্যন্ত ঘাটতি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভাড়া বেশি হওয়ায় বিপাকে যাত্রীরা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২২,  10:28 AM

news image

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় বাস ভাড়া বেশি থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। শনিবার (৩০এপ্রিল) সকালে এ চিত্র দেখা গেছে। আজ সকাল থেকে কারখানা ছুটি ঘোষণা করায় চন্দ্রা এলাকায় মানুষের ঢল নেমেছে। কিন্তু ভাড়া বেশি হওয়ায় বিপাকে পড়েছেন তারা। নিরুপায় হয়ে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক-পিকআপ ও মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছেন। নাটোর যাবেন আজিজ নামে এক যাত্রী।তিনি জানান, ভোর থেকে চন্দ্রা বসে আছেন। বাস ভাড়া বেশি হওয়ায় তিনি পিকআপে করে বাড়ি যাবেন। পুলিশ জানিয়েছে, যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন এজন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। সালনা হাইওয়ে পুলিশের ওসি ফিরোজ হোসেন  জানান, ঈদকে সামনে রেখে চন্দ্রা এলাকার বিভিন্ন পয়েন্টে ২০০ পুলিশ সদস্য কাজ করছেন। ভাড়া বেশি নেওয়া হচ্ছে এরকম কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। -সূত্র : আরটিভি নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম