ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে নভোচারী পাঠাল শেনঝৌ-২৪ মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বাড্ডায় বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ডর্টমুন্ডের বিপক্ষে আর্সেনাল ও নাপোলির কাছে জয়বঞ্চিত ম্যানসিটি বাবার কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল মিস ইউনিভার্সে স্বপ্নভঙ্গ মাহির, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরা জনপ্রিয় সিনেমার টরেন্ট ফাইলে ম্যালওয়্যার ছড়াচ্ছে হ্যাকাররা পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, ডিসেম্বর থেকে কার্যকর

ঢাকা আসছেন ভারতের নতুন হাইকমিশনার

#

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২২,  4:35 PM

news image

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আজ ঢাকায় আসছেন প্রণয় কুমার ভার্মা। তিনি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হচ্ছেন। ইতোমধ্যে দোরাইস্বামী ঢাকা ত্যাগ করেছেন। তিনি যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার নিযুক্ত হয়েছেন। প্রণয় কুমার ভার্মা ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। হ্যানয় থেকে তিনি আজ ঢাকায় আসছেন। ভার্মা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক এবং ভারতের পরমাণু কূটনীতির বিভাগেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে দায়িত্ব পাওয়া প্রণয় ভার্মা ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হন। ১৯৯৪ সালে ফরেন সার্ভিসে যোগ দেন প্রণয় ভার্মা। ভারতীয় কূটনীতিক হিসেবে কাজ করেছেন হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে। ফরেন সার্ভিসে যোগ দেওয়ার আগে তিনি ভারতের স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি টাটা স্টিলে চাকরি করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মিডিলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিসে চীনা ভাষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম