ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৬,  11:34 AM

news image

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিবন্ধনের পর ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির আবেদন বাতিল করবে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা আবেদন নিষ্পত্তির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।


তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনেক আবেদনকারী বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় তাদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে আবেদনের সংখ্যা বাড়লেও নিষ্পত্তির অগ্রগতি হচ্ছে না। এ পরিস্থিতি বিবেচনায় সমন্বয় কমিটির বৈঠকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য ছয় মাস সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।


আখতার আহমেদ বলেন, কাউকে অনির্দিষ্টকাল আবেদন পেন্ডিং অবস্থায় রাখার সুযোগ নেই। তাই বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন। তবে সময়ের মধ্যে তথ্য না দেওয়ায় আবেদন বাতিল হলেও সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে নতুন করে আবেদন করতে পারবেন।


এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বলেন, অনলাইনে এনআইডির আবেদন করার পর বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য আবেদনকারীকে এসএমএস পাঠানো হয় অথবা ডেকে পাঠানো হয়।


এরপরও কেউ সাড়া না দিলে এবং ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে তার আবেদন বাতিল করা হবে।


তিনি জানান, এ সিদ্ধান্তের ফলে এনআইডি পাওয়ার সুযোগ বন্ধ হবে না। আবেদন বাতিল হওয়া ব্যক্তি পরবর্তী সময়ে চাইলে নতুন করে আবেদন করতে পারবেন।


এদিকে নির্বাচন কমিশনে এখন পর্যন্ত এনআইডি সংশোধনের জন্য ৬৫ লাখ ১৫ হাজার ৮৪২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ১ লাখ ১৯ হাজার ৮৭৪টি। বাকি আবেদনগুলো নিষ্পত্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম