ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে যৌন নির্যাতন মামলা : ট্রাম্পের আবেদন নাকচ করে দিলেন সর্বোচ্চ আদালত

ঢাকায় জরুরি অবতরণ করল ভারতীয় উড়োজাহাজ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২৪,  3:31 PM

news image

ভারতের মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছানোর পর ঘনকুয়াশার কারণে এটি বাংলাদেশের দিকে আবার ঘুরিয়ে দেওয়া হয়। শনিবার ভারতীয় সময় ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। বৈরী আবহাওয়ার কারণে এমনটি হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইনডিগো কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগোর ৬ই ৫৩১৯ ফ্লাইটটি বৈরী আবহাওয়াজনিত কারণে ঢাকার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এদিকে পাসপোর্ট ছাড়াই উড়োজাহাজের যাত্রীদের আন্তর্জাতিক সীমানা অতিক্রমের ঘটনায় তাদের উড়োজাহাজের ভেতরেই কয়েক ঘণ্টা থাকতে হয়েছে। ফ্লাইটটির যাত্রীরা এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর লিখেছেন, মুম্বাই থেকে গুয়াহাটিতে যাচ্ছিলাম। ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। এখন সব যাত্রী পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে অবস্থান করছেন। উড়োজাহাজের ভেতরেই বসে আছি আমরা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম