ঢাকা ০৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই: হাইকোর্ট পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ সিলেট ও চট্টগ্রামে ১০ স্টেশনে পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, দেশজুড়ে কমতে পারে তাপমাত্রা

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৩,  3:36 PM

news image

ঢাকাসহ দেশের চার বিভাগের দুই এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস এসব তথ্য জানিয়েছে। সি নপটিক অবস্থার তথ্যে বলা হয়েছে, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে: হ্রাস পেতে পারে এবং সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

ঢাকায় বাতা সের গতি ও দিক : উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৭৬%। আজ ঢাকায় সূর্যাস্ত : সন্ধ্যা ০৫ টা ১১ মিনিট।

আগামীকাল ঢাকায় সূর্যোদয় : ভোর ০৬ টা ১৮ মিনিট। আর আগামীকাল বুধবুবারে বৃষ্টিপাতের তথ্যে উল্লেখ করা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম