ঢাকা ১২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ড. ইউনূস ইউনেস্কোর পুরস্কার পাননি: শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২৪,  1:48 PM

news image

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছেন বলে যে তথ্য প্রচারিত হয়েছে সেটি সঠিক নয়। বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূস প্রতারণামূলকভাবে ইউনেস্কোর পুরস্কার পাওয়ার খবর চালিয়েছেন। পুরস্কারটি পেয়েছেন ইসরায়েলি একজন ভাস্কর। তিনি বলেন, পুরস্কারের বিষয়টি নিয়ে আমরা ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, ড. ইউনূসকে ‘ট্রি অব পিস’ পুরস্কার দেওয়া হয়নি। মহিবুল হাসান চৌধুরী বলেন, ড. ইউনূস ইউনেস্কোর নাম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং প্রতারণা করছেন, যেটি দুঃখজনক। এখনও ইউনূস সেন্টারের ওয়েবসাইটে ইউনেস্কো প্রদত্ত পুরস্কার বলে প্রচারণা চালানো হচ্ছে। ইউনেস্কোকে অবহিত করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ড. ইউনূস বিতর্কিত ও দণ্ডিত ব্যক্তি। তিনি শ্রম অধিকার লঙ্ঘন করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম