ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ পঞ্চগড়ের সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার মহেশখালীতে ডেঙ্গু আক্রান্তে কলেজছাত্রের মৃত্যু রেডিওথেরাপির অপেক্ষায় সাড়ে ৭ হাজার রোগী, সিরিয়াল ঠেকেছে ২০২৮ সালে

ডেঙ্গু আক্রান্ত সালমান খান

#

বিনোদন ডেস্ক

২২ অক্টোবর, ২০২২,  6:11 PM

news image

ডেঙ্গুতে আক্রান্ত, তাই আপাতত শুটিং বন্ধ থাকায় ঘরবন্দি হয়ে আছেন বলিউড ভাইজান সালমান খান! বর্তমানে বাড়িতেই রয়েছেন তিনি। দিওয়ালির সব আমন্ত্রণেও অংশ নিতে পারছেন না ভাইজান। কিছুদিনের জন্য তাই ‘বিগ বস’-এর মঞ্চ থেকেও বিরতি নিয়েছেন এই বলিউড সুপারস্টার। শুক্রবার দর্শক ওই শোয়ের সঞ্চালকের আসনে দেখেছেন পরিচালক করন জোহরকে। তবে শনিবার আবার সঞ্চালকের আসনে তাকেই দেখা যাবে। কারণ আগেভাগেই সালমান বেশ কিছু পর্বের শুটিং সেরে রেখেছেন বলে বলিউড সূত্রে জানা গেছে। সালমানের কবে ডেঙ্গু ধরা পড়েছে, তা স্পষ্ট নয়। কিন্তু তিনি যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, সে খবর ভুল নয়। সে কারণে তার শুটিংও বন্ধ রাখতে হয়েছে। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানায়, পরিস্থিতি খুব খারাপ না হওয়ায় দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরবেন তিনি। প্রসঙ্গত, ২৫ অক্টোবর থেকে তার পরবর্তী সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে। তবে নির্দিষ্ট দিনে সে ছবির কাজ শুরু কতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়। তবে নায়কের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলিউড ভাইজান। খুব শিগগিরই শুরু করবেন নতুন ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’এর শুটিং। সূত্র : আনন্দবাজার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম