ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসাগরে নতুন উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মুখোমুখি ইরান-আমিরাত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৩, মামলা ৫৯ চার দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয় কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়সীমা ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করল আরব আমিরাত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান? কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক শিশুদের নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় মেটা, ক্যালিফোর্নিয়ার আদালতে বিচার শুরু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা, আহত ২

ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি: সেনাপ্রধান

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২৫,  1:58 PM

news image

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি, ১৮ মাসের কথা বলেছিলাম। ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, পরিষ্কার করে বলতে চাই। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনা নিবাসে ফেরত আসব। তিনি বলেন, পুলিশ সদস্য কাজ করছে না। কারণ, তাদের অনেকেই জেলে। র‍্যাব, বিজিবি প্যানিকড। দেশের শান্তিরক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না। আনসার বাহিনী আছে। ৩০ হাজার সেনাবাহিনী সদস্য নিয়ে আমরা কীভাবে করব?  

 ওয়াকার-উজ-জামান বলেন, হানাহানি না করে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। নিজেরা কাদা-ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। সেনাবাহিনীর ওপর আক্রমণ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি কারও কারও বিদ্বেষ থাকার কারণ জানি না। আমাদের সাহায্য করেন, উপদেশ দেন। আমরা এক থাকতে চাই, দেশ ও জাতিকে আমরা রক্ষা করতে চাই।  পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে সেনাপ্রধান বলেন, ৫৭ জন চৌকস সেনাকে আমরা হারিয়েছি। এই বিচারের প্রক্রিয়াকে নষ্ট করবেন না। বাইরের ও রাজনৈতিক শক্তি এটার সঙ্গে জড়িত কি না, তা খুঁজে বের করে আনবেন। এটাকে যারা ভিন্নখাতে প্রভাবিত করছেন তা কখনও মঙ্গল বয়ে আনবে না। তিনি বলেন, বিন্দুমাত্র ছাড় নাই, ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন। এই দেশের সবকিছু ভেঙে পড়লেও সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী টিকে আছে কারণ তাদের মধ্যে ডিসিপ্লিন আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম