ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে গেলো দোলনচাঁপা এক্সপ্রেসের ৫ বগি

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জানুয়ারি, ২০২২,  2:39 PM

news image

দিনাজপুর পার্বতীপুরে বালুবাহী ট্রাকের সাথে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে পাশের জমিতে ছিটকে পড়েছে। তবে এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার ৭ ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু হয়েছে। বুধবার ভোর ৪টার দিকে ঐ উপজেলার মন্মথপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে পড়ে আছে।  চিরিরবন্দর রেলস্টেশনের মাস্টার সাইফুল ইসলাম বলেন,

পার্বতীপুর থেকে যাত্রীহীন দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পার্বতীপুরের মন্মথপুর-দুর্গাপুর রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাকটি আটকা পড়ে। ঘন কুয়াশার কারণে ট্রেনচালক ট্রাকটিকে দেখতে না পেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনটি দুমড়ে-মুচড়ে যায় ও ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পাশের জমিতে ছিটকে পড়ে। তিনি আরো জানান, স্থানীয়রা ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস ছুটে আসে। সকাল ১১টার দিকে একটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত হওয়া দোলনচাঁপা ট্রেনের বগি উদ্ধারের কাজ শুরু হয়। বিকেল ৩টার মধ্যে উদ্ধারকাজ শেষ করে দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম