ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ফের বাজিমাত ইংল্যান্ডের

#

স্পোর্টস ডেস্ক

২১ জুলাই, ২০২৫,  10:56 AM

news image

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের দায়িত্ব থাকছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) হাতেই। প্রতিযোগিতাটির আগামী তিন চক্রের শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ইংল্যান্ডের মাটিতে। গত মাসে লর্ডসে অনুষ্ঠিত সবশেষ চক্রের ফাইনালের পর থেকে এটি আইসিসির বিবেচনায় ছিল। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলনে সিদ্ধান্তটির অনুমোদন দেওয়া হয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই চক্রের ফাইনাল হয় যথাক্রমে সাউথ্যাম্পটন ও ওভালে। ২০২১ সালের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। ২০২৩ সালে টেস্টের মুকুট পরে অস্ট্রেলিয়া, ফের রানার্সআপ হয় ভারত। আর গত মাসে লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। তাতে ২৭ বছর পর কোনও আইসিসি ট্রফি জয়ের স্বাদ পায় প্রোটিয়ারা। এর আগে ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তারা। ধারণা করা হয়েছিল, ২০২৭ সাল থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে পারে ভারতে। কিন্তু ইংল্যান্ডকেই বেছে নিয়েছে আইসিসি। এই সিদ্ধান্তের পেছনে ‘ইসিবির সফলভাবে সাম্প্রতিক ফাইনালগুলো আয়োজনের’ কথা বলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। আগামী ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়ে ভীষণ খুশি ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম