ঢাকা ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল মধ্যরাতে শুরু হচ্ছে মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি সাদিক কায়েমের কর আদায় না বাড়িয়ে পে-স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে: গভর্নর ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে হাসনাতের প্রতিক্রিয়া দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত নাটোরে বসতঘরে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান নির্বাচনি অপরাধের দ্রুত বিচারে ৫ দিনের জন্য ৬৫৭ বিচারক নিয়োগ বিশ্বকাপে ভারতে সঙ্গে খেলতে পাকিস্তানের ৩ শর্ত

বিশ্বকাপে ভারতে সঙ্গে খেলতে পাকিস্তানের ৩ শর্ত

#

স্পোর্টস ডেস্ক

০৯ ফেব্রুয়ারি, ২০২৬,  11:12 AM

news image

চলমান টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পাকিস্তান। তবে, এজন্য বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ আন্তর্জাতিক ক্রিকেট (আইসিসি) কাউন্সিলের কাছে তিনটি বড় শর্ত রেখেছে পাকিস্তান ক্রিকেট (পিসিবি) বোর্ড। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে এ তথ্য।  প্রতিবেদন অনুযায়ী, আইসিসির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায় পিসিবি। কিন্তু, এজন্য গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) লাহোরে আইসিসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অচলাবস্থা কাটাতে পিসিবির পক্ষ থেকে তিনটি দাবি তোলা হয়— 

১. বাংলাদেশের জন্য বাড়তি ক্ষতিপূরণ

২. বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি প্রদান

৩. ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব।

সূত্র আরও জানায়, পিসিবির বেশ কয়েকজন কর্মকর্তা আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি থাকলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি এখনও অনড় অবস্থানে রয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আবারও বৈঠকে বসবেন।

উল্লেখ্য, গত মাসে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত অনড় অবস্থানে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। যদিও আইসিসির পক্ষ থেকে জানানো হয়, ভারতে বাংলাদেশ দলের কোনো নিরাপত্তা হুমকি নেই।

এরপর থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে পাকিস্তান। আইসিসির বৈঠকের পাশাপাশি পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ও অন্যান্য কর্মকর্তারা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে এই অচলাবস্থা নিয়ে আলোচনা করেন।

আইসিসির পক্ষ থেকে ‘ফোর্স মাজ্যুর’ ধারা ব্যবহার করে ম্যাচ খেলতে অস্বীকৃতির যৌক্তিকতা ব্যাখ্যা চাওয়ার পরই পিসিবির অবস্থানে এই হঠাৎ পরিবর্তন দেখা যায়। বিশেষ করে পিসিবির দায়িত্ব সরকারের ওপর চাপানোর চেষ্টা নিয়ে প্রশ্ন তোলে আইসিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম