ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

টি-২০ বিশ্বকাপ: বুমরাহর জায়গায় ভারতীয় দলে শামি

#

স্পোর্টস ডেস্ক

১৫ অক্টোবর, ২০২২,  10:42 AM

news image

আলোচনায় ছিলেন কয়েকজন, তবে সম্ভাবনায় একটু এগিয়ে ছিলেন মোহাম্মদ শামি। শেষ পর্যন্ত জাসপ্রিত বুমরাহর জায়গায় ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে এলেন অভিজ্ঞ এই পেসারই।  ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই শুক্রবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এই পরিবর্তনের কথা জানায়। পিঠের চোটে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যান বুমরাহ। অপেক্ষমান থেকে বদলি হিসেবে এলেন ৩২ বছর বয়সী শামি। গত বছর আরব আমিরাতের বিশ্বকাপের পর আর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেননি তিনি। এবার আরেকটি বৈশ্বিক আসর দিয়ে এলেন এই সংস্করণের দলে।

গত এক বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও, আইপিএলে গুজরাট টাইটান্সের প্রথম শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন শামি। ২০২২ আসরে ১৬ ম্যাচ খেলে ওভারপ্রতি ৮ রান দিয়ে ২০ উইকেট নেন তিনি। বুমরাহর মতোই পিঠের চোটে অস্ট্রেলিয়ায় যাওয়া হয়নি রিজার্ভে থাকা আরেক পেসার দিপক চাহারের। নতুন করে মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুরকে রিজার্ভ হিসেবে ডেকে নিয়েছে ভারত। শামিসহ এ তিনজন খেলোয়াড় এরই মধ্যে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিয়েছেন। রিজার্ভে থাকা অন্য দুই খেলোয়াড় হলেন শ্রেয়াস আইয়ার ও রবি বিষ্ণই।  বুমরাহ-চাহার ছাড়াও চোটের জন্য তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে বিশ্বকাপে পাচ্ছে না ভার‍ত। আমিরাতে এশিয়া কাপ খেলার সময় হাঁটুর চোটে পড়েন জাদেজা।  আগামী ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ভারতের। পাকিস্তান ছাড়াও তাদের সঙ্গে ২ নম্বর গ্রুপে আছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপের বাকি দুই দল আসবে প্রথম রাউন্ড থেকে। 

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিপক হুডা, রিশাভ পান্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চেহেল, আকসার প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আর্শদিপ সিং, মোহাম্মদ শামি। 

স্ট্যান্ডবাই: মোহাম্মদ সিরাজ, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণই ও শার্দুল ঠাকুর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম