ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

টি-২০ বিশ্বকাপ: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ পড়লেন সৌম্য

#

স্পোর্টস ডেস্ক

০২ নভেম্বর, ২০২২,  2:04 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার মিশনে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে ওভালে ভারতের বিপক্ষে মুখোমুখি হয়েছে সাকিবরা। এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে যাওয়ার পথে একধাপ এগিয়ে থাকবে টাইগাররা। সুপার টুয়েলভে এখন পর্যন্ত তিন ম্যাচে খেলে দুইটিতেই জয় লাভ করেছে বাংলাদেশ। বাংলাদেশের মতো একই অবস্থা ভারতেরও। তিন ম্যাচের দুইটিতে জয় ও একটিতে পরাজয় তাদের। সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকার জন্য দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের একাদশে এসেছে একটি পরিবর্তন। দলের বোলিং শক্তিমত্তা বাড়ানোর লক্ষ্যে ব্যাটার সৌম্য সরকারের পরিবর্তে একাদশে সুযোগ মিলেছে পেসার শরিফুলের। ফলে এই ম্যাচে চার পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে, ভারতও এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। দীপক হুদার পরিবর্তে একাদশে ঢুকেছেন অক্ষর প্যাটেল। 

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ভারত স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং ও মোহাম্মদ শামি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম